নিকলী সাবেক জনতার ইউএনও এখন বাংলাদেশ কর্ম কমিশন পদে সচিব

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৪:৪৪ পিএম
নিকলী সাবেক জনতার ইউএনও এখন বাংলাদেশ কর্ম কমিশন পদে সচিব

কিশোরগঞ্জ নিকলী উপজেলা সাবেক ইউএনও মোঃ ফজলুর রহমান আজ বুধবার সকাল ১১টায় উপজেলা হল মিলনায়তনে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন। এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা। সাবেক ইউএনও ফজলুর রহমান বর্তমানে বাংলাদেশ কর্ম কমিশন সচিব পদে আছেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নিকলীতে ইউএনও হিসেবে ছিলেন। জানা যায় তার পুরুনো জায়গা নিকলী উপজেলা সদরে আগমন উপলক্ষে জনতা তাকে সংবর্ধনা দিয়ে থাকেন। এ উপলক্ষে নিকলী উপজেলাকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য এলাকাবাসী পর্যটন এলাকা হিসেবে তিনি সভার মাঝে এসে বাস্তব মুখি হিসেবে পরিদর্শন করেন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সাধারণ জনতা তাকে দেখে মুখরিত হয়ে পড়েন।

আপনার জেলার সংবাদ পড়তে