আশাশুনিতে আইডিয়ালের উদ্যোগে প্রতিবন্ধী যুবদের প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ পিএম
আশাশুনিতে  আইডিয়ালের উদ্যোগে  প্রতিবন্ধী  যুবদের প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় প্রতিবন্ধী যুবদের  নিয়ে নেতৃত্ব  বিষয়ক বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ থেকে ৮ অক্টোবর উপজেলা মডেল মসজিদ হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল এর বাস্তবায়নে এবং সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় এবং নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে পরিচালিত রেজিলেন্স বিগিনস এট হোম প্রকল্পের আওতায় প্রশিক্ষনে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার  শোভনালী ও শ্রীউলা  ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধী যুব সদস্য। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত কুমার, সিবিআর অফিসার এসকে ইউসুফ আলী ও সিবিয়ার ফ্যাসিলেটেটর। প্রশিক্ষণে নেতা কি, নেতার কার্যক্রম কি, আদর্শ নেতার গুণাবলী কি কি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, প্রতিবন্ধী যুবরা সমাজে কিভাবে নেতৃত্ব দিবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহনের মাধ্যমে সুস্পষ্ট ধারনা প্রদান করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে