আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ পিএম
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন। সদর ইউনিয়ন সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে