এবার কানাডার পুলিশের পোশাকে দেখা গেলো জায়েদ খানকে

এফএনএস বিনোদন | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ এএম
এবার কানাডার পুলিশের পোশাকে দেখা গেলো জায়েদ খানকে

কানাডার পুলিশের পোশাকে চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। তবে বাস্তবে কানাডার পুলিশে যোগ দেননি এই অভিনেতা। কানাডায় নির্মিত বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। সিনেমাটির শুটিং চলছে কানাডায়। যুক্তরাষ্ট্র থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। সিনেমাটির প্রযোজক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডায় টানা শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। কানাডিয়ান পুলিশের চরিত্রে জায়েদ খানের অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। অ্যাকশননির্ভর ‘ভায়োলেন্স’-এ তার চরিত্র কীভাবে উপস্থাপন করা হয়, তা জানতে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।