বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ি দু’জনের মৃত্যু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :) | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৮ পিএম
বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ি দু’জনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ি দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।এসময় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। এলাকাবাসী সুত্রে জানায়ায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি  পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। সকাল ৬ টায় সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।

বউ- শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন। বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে