ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে উপহার পেলেন সনাতন ধর্মাবলন্বীরা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ পিএম
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে উপহার পেলেন সনাতন ধর্মাবলন্বীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে  এক হাজার সাত শত নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পৌরসদরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়

 ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক দানবীর আলহাজ্ব হাতেম খান নিজন্ব অর্থায়নে পুজাঁর উপহার হিসাবে ভালুকা পৌরসভা সনাতন ধর্মাবলন্বী এক হাজার সাত শত নারী পুরুষের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দেন। এসময় তিনি  বলেন আগামী পৌর সভার মেয়র নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের নিজস্ব পছন্দের ব্যাক্তিকে ভোট দিবেন। আপনারা যাঁকে পছন্দ করবেন, তাঁকেই ভোট দেবেন। আমি আ,লীগ সময়ে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করে ছিলাম। কিন্তু আ,লীগ ভোট ডাকাতি করে সিল মেরে জোড়পুর্বক আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। আসছে নির্বাচনে দল যদি মনোনয়ন দেয় তবে এবারেরও নির্বাচন করার ঘোষনা দিয়ে সনাতনীদের সহযোগীতা চান। 

্উপহার পাওয়া ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালি এলাকার সিমা রানী (৩২), ৮৩ বছরের অমল কুমার বণিক জানান পুজার আগে উপহার পেয়ে তারা খুশী। মুসলিম হয়েও সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে পাশে দাঁড়ানোর জন্য হাতেম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করবেন। 

এসময় শাড়ী লুঙ্গি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুদ্দিন আহাম্মেদ,জহির রায়হান,সাইদুর রহমান,আমিনুল ইসলাম পাপ্পু,পৌর তাঁতী দলের সভাপতি সামাদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, সভাপতি নাসরিন সুলতানা চায়না, প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে