ঘোড়াঘটে রাস্তার কাজ ফেলে ঠিকাদার উধাও, চরম ভোগান্তিতে

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ পিএম
ঘোড়াঘটে রাস্তার কাজ ফেলে ঠিকাদার উধাও, চরম ভোগান্তিতে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একটি জনবহুল সড়ক রানীগঞ্জ বাজার মন্দির মার্কেট থেকে নুনদহ ঘাট পর্যন্ত সড়কের  সংস্কার কাজ শেষ না করে ঠিকাদার উধাও হয়েছেন বলে  অভিযোগ স্থানীয়দের। কাজের শুরুতেই বর্তমান কারপেটিং তুলে নতুন করে খোয়া বিছিয়ে দীর্ঘদিন ফেলে রাখায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ।সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বাড়ছে। ঝুকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী,কৃষক,ব্যবসায়ীসহ পথচারীরা।ঘোড়াঘাট উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়,রানীগঞ্জের মন্দির মার্কেট থেকে নুনদহ ঘাট পর্যন্ত সোয়া চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য কাজ পায় দিনাজপুরের মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।রি-সিল পদ্ধতিতে কাজটি বাস্তবায়নে বরাদ্দ নির্ধারন করা হয় ৭৮ লাখ ৮৩ হাজর ৮৮৩ টাকা।প্রায় ২বছর আগে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ পায় ওই প্রতিষ্ঠান।সড়কে ঠিকাদার খোয়া বিছানোর পর পরবর্তী কাজ না করায় যানবাহনের চাপে খোয়া ছড়িয়ে পড়েছে কোথাও গর্ত কোথাও উচু অংশ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটির কাজ থেম থাকায়  সরকারি অর্থের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান নির্মাণ কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা যাচাই করা হবে চুক্তি অনুযায়ী কাজ শেষ না করলে শর্ত ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনীয়  প্রক্রিয়া সম্পন্ন করে পুনঃ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগের সুযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন জানান,স্বরূপ কি বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ঠিকাদার চুক্তি লংঘন করলে প্রকল্পের বিধি ও যুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পুনঃ বিজ্ঞপ্তি দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ সম্পন্ন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে