রাজশাহীর বাঘা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা মূল্যের ৩ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর ধারে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতি এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ পুলিশের একটি দল সাথে নিয়ে পদ্মা নদীর চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, লক্ষীনগর, কালিদাসখালী, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর, পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিত টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে জাল উদ্ধার করে আলাইপুর বিজিবি ক্যাম্পের নিচে পদ্মা নদীর ধারে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, মা ইলিশ সংরক্ষণ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 'কারেন্ট জাল একটি ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচির্র্ৎেযর উপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিল।