ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:২৩ পিএম
ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (১২ অক্টোবর) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর - ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন- হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়েই পালনের যথাযথ ব্যবস্থা গ্রহণে বিএনপি এবং জামায়াত একমত। তিনি আরও বলেন, ঝিকরগাছা উপজেলায় মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। 

আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন - ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তুজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুনর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি। সভায় বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন - বিএনপি'র মহিলা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বিএনপির সংসদ সদস্য। দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি একক সিদ্ধান্ত উপজেলা কর্মকর্তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের বিষয়ে তিনি পক্ষপাতিত্বের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা আর হতে দেওয়া হবে না। বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ নবী মুরাদ বলেন পুলিশ টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছেন এটা খুবই দুঃখজনক ঘটনা। অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন- পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সবাই সর্বসম্মত ভাবে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্নের ব্যাপারে একমত পোষণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে