মান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:১৯ পিএম
মান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রাম পুলিশের সদস্যরা একদম মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং সেবা প্রদান আরও দ্রুত ও গতিশীল করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাইসাইকেল পাওয়ার ফলে তাদের দৈনন্দিন কাজে আরও গতি আসবে এবং তারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে