গোমস্তাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ পিএম
গোমস্তাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সাবেক মেয়র তারেক আহমেদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও আবুল কাশেম মোহাম্মদ মাসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ এবং গোমস্তাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তৃণমূল পর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তালিকাভুক্ত করার লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমটি স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া আলিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে একই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে