কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। দিবসটি পালনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। রোববার সকালে বর্ণাঢ্য র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, নির্বাচন অফিসার নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একেএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, আইসিটি অফিসার আশরাফুল আলম, তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা ও মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।