আশাশুনি সমাজ সেবা কার্যালয়ের অনুষ্ঠানে বেহাল দশা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
আশাশুনি সমাজ সেবা কার্যালয়ের অনুষ্ঠানে বেহাল দশা

আশাশুনি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অনুষ্ঠানে বেহাল দশায় অংশগ্রহনকারীদের কিংকর্তব্যবিমুঢ় অবস্থা ও তীব্র অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ২ টায় আহবানকৃত অনুষ্ঠানে এ অরজোকতার ঘটনা ঘটে।

সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অবহিতকরণ কনফারেন্সে অংশগ্রহনকারীরা জানান, দুপুর ২ টার অনুষ্ঠানে যোগদিতে তাদের অনেককে ১২ টার পরপরই বাড়ি থেকে রওয়ানা দিতে হয়। জোহরের নামাজ শেষে তারা ২ টা  আগেই কনফারেন্স কক্ষে পৌছান। যথারীতি ঢাকায় আয়োজিত অনুষ্ঠান স্ক্রীনে প্রদর্শন করা হয়। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান শোনা ও বোঝা সম্ভব হয়নি। উপস্থিত অধিকাংশই ভিন্ন কথাকাজে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে নাস্তা বিতরণ করা হয়। সভাপতি মহোদয় সকলকে নাস্তা খেতে আমন্ত্রন জানান। অধিকাংশ অংশগ্রহনকারী খাওয়া শুরু করেন; দেখতে পান কর্মকর্তা ও অতিথি মঞ্চে থাকা ৬/৭ জনকে বোতলজাত পানি সরবরাহ করা হলো কিন্তু সামনের সারিতে থাকা অংশগ্রহনকারীদের কোন পানির ব্যবস্থা নেই। নাস্তা খেয়ে বিব্রত অবস্থায় সবাই মুখ তাকাতাকি করতে থাকেন। পানির জন্য প্রস্তাব করার পর দ্রুত বাইরে থেকে প্লাস্টিকের জাগে ভরে একজগ পানি আনা হলো। কেউ কেউ জগ মুখের উপর নিয়ে পানি খাওয়ার কসরত করতে থাকেন। কেউ কেউ পানি খেতে গিয়ে মুখ ও বুকের উপর পানির পরশ নিয়ে খাওয়া ক্ষ্যান্ত করেন। আর যাদের পক্ষে আদৌ জগ থেকে মুখে পানি ঢেলে খেতে অসম্মান বোধ হলো তারা পিপাসা চেপে রাকতে বাধ্য হন। পরিবেশটা কষ্ট, অসম্মান ও কখনো কখনো হাসেমের খোরাক হয়ে ওঠে। কাউকে কাউকে বড় শ্বাস ছেড়ে প্রশ্ন ছুড়তে দেখা যায়, "সরকারি প্রোগ্রামে রাস্তার বরাদ্দ থাকলেও পানির বরাদ্দ ছিলনা!" নাকি সমাজ সেবা কর্মকর্তার খামখেয়ালীপনা ও পকেট পূজার কারনে এমন বেহাল পরিস্থিতি!? সমাজ সেবা কর্সকর্তা অবশ্য বক্তব্যে উত্তর দেওয়ার চেষ্টা করেন, "আমি সততার সাথে ইতিপূর্বে সকল স্টেশনে কাজ করে এসেছি। এখানেও আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখা হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে