দূর্গাপুজায় সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে টানা ৭ দিন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ পিএম
দূর্গাপুজায় সোনাহাট স্থলবন্দরে  আমদানি-রফতানি বন্ধ থাকবে টানা ৭ দিন
আসন্ন দূর্গাপুজা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি - রফতানি কার্যক্রম। সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন জানায়, আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। এরপর আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে। সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, আগামী ২৪ অক্টোবর/ ২০২৬ থেকে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আপনার জেলার সংবাদ পড়তে