বিরলের ধর্মপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধিন চন্দ্র সরকার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপারিন্টেনডেন্ট পিটিআই যুথিকা রাণী দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মানিরুল ইসলাম মানিক, সহকারী শিক্ষা অফিসার খায়রুন নাহার, শিক্ষানুরাগী আজাহার আলী পাটোয়ারী, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খানসামার সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার নেতা ও বোচাগঞ্জের ছাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম প্রমূখ।