সনাতনী ধর্মাবলম্বীদের কাছে আমরা ঋণি-ফামিদা হক এমপি

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:১৭ পিএম
সনাতনী ধর্মাবলম্বীদের কাছে আমরা ঋণি-ফামিদা হক এমপি

খুলনা-১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ফাহমিদা হক সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দ্যেশ্যে  বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে  আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এজন্য আমরা আপনাদের কাছে চির ঋণী। তার প্রতিদান হিসেবে আপনাদের পাশে আছি,আমাদের প্রধানমন্ত্রী সর্বদা আপনাদের পাশে আছেন। খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৫১ টি মন্ডপে আনুষ্ঠানিকভাবে  প্রায় ১২ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা পরিষদ ও সংরক্ষিত সংসংদীয় আসন খুলনা-১৮ এর সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে এ চেক প্রদান করা হয়। এর মধ্যে জেলা পরিষদ থেকে ৭ হাজার করে ১০ লাখ ৫৭ হাজার ও সংসদ সদস্য ৫ হাজার করে ২৭ টিতে ১ লাখ ৩৫ হাজার মোট ১১ লাখ ৯২ হাজার টাকা প্রদান করা হয়। মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা এ চেক গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব  এসএম মনিরুল হাসান বাপ্পি। তিন বলেন, আমাদের কাছে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই এটা মুছে ফেলতে হবে। কারণ আমরা একে অপরের ভাই, বোন ও বন্ধু। আমরা সবাই  বাংলাদেশী। আমাদের সকলকে ঐক্যবদ্ধ  থেকে এ দেশকে গড়তে হবে। যার যার ধর্মীয় উৎসব নির্ভিগ্ন উদযাপন করবে। বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে। বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপি নেতা ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আশরাফুল আলম নান্নু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  হিমাদ্রীী শেখর দে, পৌরসভা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, সদস্য আবুল হোসেন ও সদস্য তুষার কান্তি মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে