জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার নবগঠিত ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের ভাই ভাই হোটেলে এ সভার আয়োজন করা হয়। নাসিরনগর এনসিপি উপজেলা নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ও উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান কাইয়ুম । আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাফিজ মিয়া,যুগ্ম আহবায়ক মীরু আহমেদ ভূইঁয়া,সদস্য সচিব মিজান চৌধুরী,জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এটিএম সাইফুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসমাইল আহমেদ শুভ,যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন,উজ্জ্বল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া,সদস্য মেহেদী হাসান,আবদুল হক প্রমুখ ।
এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে উপজেলার ১৩ টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া আহ্বায়ক কমিটির অনুমোদনে নাসিরনগর উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।