লোহাগড়ায়

শারদীয় দুর্গা পুজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে কৃষকদলের মতবিনিময়

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:০৪ পিএম
শারদীয় দুর্গা পুজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে কৃষকদলের মতবিনিময়

নড়াইলের লোহাগড়ায় শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে লোহাগড়া উপজেলা কৃষকদলের আয়োজনে লোহাগড়া বাজার সংলগ্ন  কৃষক দলের কার্যালয়ে এ সভা  অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাহ উদ্দিন পারভেজ।   উপজেলা কৃষকদলের সদস্য সচিব  মোঃ মাহাবুবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম রাব্বী, যুগ্ম আহবায়ক মোঃ মফিজুর রহমান কাকা মিয়া।   বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাহ উদ্দিন পারভেজ তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলে কোন কথা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের মতোই মানুষ। তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা সমভাবে ভোগ করে থাকে। তারা ধর্মীয় উৎসব নির্বিঘ্নে  পালন করবে। আমরা সার্বিকভাবে  তাদের সহযোগিতা করবো। লোহাগড়ার মানুষ পরস্পর শান্তিস্থাপনে আন্তরিক।

আপনার জেলার সংবাদ পড়তে