কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত এমপি বাচ্চু মোল্লা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত এমপি বাচ্চু মোল্লা

৭৫ কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি  আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক সরকারি চিঠিতে এ মনোনয়নের তথ্য উল্লেখ রয়েছে। চিঠিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী অ্যাসিস্ট্যান্ট মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাঁর এ দায়িত্ব পালন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের সেবার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার এ মনোনয়ন জেলার স্বাস্থ্যসেবা খাতে নতুন আশা আকাঙ্ক্ষার ও প্রত্যাশা তৈরি সহ প্রতিফলন  ঘটবে। স্বাস্থ্য সেবার মান আরও উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে