দিঘলিয়ায় মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছনা থানায় জিডি

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
দিঘলিয়ায় মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছনা থানায় জিডি

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের মৃত মজিদ শেখের পুত্র সিরাজ শেখ ও বিউটি বেগমের বিবাহিত কন্যা পানিগাতী গ্রামের মৃত আক্কাস গাজীর পুত্র মান্দারের স্ত্রী রেবেকা খাতুন(২১) এবং তার সাথে থাকা সাড়ে ৪ বছরের শিশু কন্যা মরিয়মের সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। দিঘলিয়া থানার জিডি নং ৫৩৫ তারিখ১১/১০/২০২৬ ইং।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৭/০৯/২০২৬ ইং তারিখ রোজ রবিবার বিকাল ৬ টার দিকে রেবেকা খাতুন তার শিশু কন্যা মরিয়মকে নিয়ে পিতার বাসা ফরমাইশখানা মোড়লপাড়া থেকে স্বামীরবাড়ি পানিগাতী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেই থেকে রেবেকা খাতুন ও তার শিশু কন্যা মরিয়মকে পাওয়া যাচ্ছেনা। রেবেকার পিতা সকল আত্নীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সিরাজ শেখ দিঘলিয়া থানায় জিডি করে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই দুজনের খোঁজ পান তাহলে মোবাইল নং ০১৬২৭৫১৪১১১ এ যোগাযোগের জন্য অনুরোধ করেছে স্বজনরা।

আপনার জেলার সংবাদ পড়তে