মালখানগরে বিভিন্ন পুজা মন্ডপে অর্থ ও কাপড় বিতরণ

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
মালখানগরে বিভিন্ন পুজা মন্ডপে অর্থ ও কাপড় বিতরণ

সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব তসলিম উদ্দিন শেখ। এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ ও কাপড়  বিতরণ করেন। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে মালখানগর গ্রামের কালাচাঁন মন্দির, কৈবর্ত্যসার  মন্ডপ, ফুরশাইল গ্রাম ও ফেগুনাসার গ্রামের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে এসব বিতরণ করেন। এ সময় সাথে ছিলেন মঞ্জুর হোসেন নির্মল, রুহুল আমিন, মো. রায়হান মাদবর, গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম, জেসি, মোহাম্মদ নয়ন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে