দৌলতখানে পূজা মন্ডপ পরিদর্শনে হাফিজ ইব্রাহিম এমপি

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:৩৯ পিএম
দৌলতখানে পূজা মন্ডপ পরিদর্শনে হাফিজ ইব্রাহিম এমপি

ভোলার দৌলতখানে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন ভোলা- ২ আসনের  এমপি হাফিজ ইব্রাহিম। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে তিনি দৌলতখান মদন মোহন কেন্দ্রীয় মন্দিরে পরিদর্শনে আসলে দুর্গোৎসব উদযাপন কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এমপি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় মন্দির কমিটির সভাপতি কালিদাস পাল, শারদীয়  দুর্গোৎসব উদযাপন  কমিটির সভাপতি দুলাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক চিন্ময় ঘোষ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফিজ ইব্রাহিম পূজা উপলক্ষে মন্দির ও পূজা উদযাপন কমিটির  নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং নারীদের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার শাড়ি বিতরণ করেন। সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে ও নিরাপদে যাতে পূজা উদযাপন  করা হয় সে বিষয় তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। এর আগে এমপি হাফিজ ইব্রাহিম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌর এলাকার আরও সাতটি পূজা মন্ডপ পরিদর্শন কালে আর্থিক সহায়তা ও নারীদের মাঝে শাড়ি বিতরণ  করেন।

আপনার জেলার সংবাদ পড়তে