খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুস্থদের সহয়তা শাড়ি লুঙ্গি প্রদান করা হয়েছে। তাছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে পাইকগাছা ও বিকালে কপিলমুনি তে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা। শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে" নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, রিপোটার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জিএম রুস্তম আলী, এরশাদ হোসেন, জাকির হোসেন, রকি বিশ্বাস, আব্দুল মজিদ বয়াতি, রুবেল সরদার, সাংবাদিক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, এম জালাল উদ্দীন, দীনেশচন্দ্র রায়, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, আল মামুন, আব্দুর রাজ্জাক, আবু হানিফ মিলন, পার্থ হালদার, মজিদা বেগম, রেহানা পারভীন, জয়নাল গাজী, তাহারুল ইসলাম, কাজী সোহাগ, রুহিন সরদার, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা। বিকালে কপিলমুনি দুস্থদের বস্তু বিতরণ, র্যালি বাজার প্রদক্ষিণ শেষে ধান্য চাতালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বক্তব্য রাখেন।