কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিয়ারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ঐক্য এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শামীম রেজা মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃরাসেদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল,বিএনপি নেতা মোঃ রাজিবুল ইসলাম (রাজিব)।এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী মো. জহুরুল করিম বিশ্বাস।
মতবিনিময় সভায় পিয়ারপুর ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থান, পারস্পরিক সমন্বয় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে করণীয় বিষয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।
স্থানীয় রাজনীতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের মতবিনিময় সভা নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রস্তুতি গ্রহণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পিয়ারপুর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।