কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১নং কৈলাগ ইউনিয়নে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী আব্দুর করিম এর উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফারুক মিয়ার বয়লার মাঠে। অনুষ্ঠিতব্য কর্মী সমাবেশে কৈলাগ ৪নং ওয়ার্ডের শত শত গ্রামবাসী-ভোটাররা, সাবেক চেয়ারম্যান আব্দুল করিম বলেন, আমি একবার সাড়ে ৮ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি সুন্দরভাবে। তিনি বলেন, এবার যদি আপনাদের ভোটে নির্বাচিত হই প্রথমে কৈলাগ ইউনিয়নকে মাদকমুক্ত করবেন বলে কর্মী সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৈলাগ ইউনিয়নের গত ১৭ বছরে ফ্যাসিবাদ সরকারের আমলে ৮-১০টি মিথ্যা মামলায় জেল খেটেছি। অন্যায়ের কাছে কোন সময় মাথা নত করিনি। এই ইউনিয়নে রাস্তা-ঘাট, কালভার্টসহ সামাজিক ব্যাধি দূর করবেন বলে জনগণকে আশ্বাস দিয়েছেন। এছাড়াও এখন তার দল ক্ষমতার মধ্যে আছে। আপনারা যদি আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের আশা পূরণ করবো। এসময় বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ডের নেতা মোঃ আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, রাহেলা গ্রামের জয়নাল আবেদিন, হুমায়ুন মিয়া ও জজ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ খোকন মিয়া।