কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে গতকাল সকাল দশটায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া জেলার ছয় উপজেলার দরিদ্র মেধাবী এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ১০০ শত শিক্ষার্থীদের কে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা ২০ লক্ষ্য টাকার বৃত্তিপ্রদান করা হয়েছে।কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ভিসি প্রফেসর ডঃএ,এন,এম, মেসকাত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃফয়সালমাহমুদ, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুস আলী, জেলা সমাজসেবার উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হেলালুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালকমোঃনাজমুল হুদা,বিশিষ্টলেখক,কবিওসাহিত্যিক হাসানটুটুল, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম (শাহীন),বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন মোঃ মিল্টন মালিথা।অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি বৃন্দ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবং সবুজ বনায়নের লক্ষ্যে ৩ টি করে চারার প্যাকেট প্রদান করা হয়।