ঘোড়াঘাটের

শারীরীক প্রতিবন্ধী রিমা চাকুরির প্রত্যাশায় ছুটে এসেছেন জব ফেয়ারে

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ পিএম
শারীরীক প্রতিবন্ধী রিমা চাকুরির প্রত্যাশায় ছুটে এসেছেন জব ফেয়ারে

অদম্য মনোবল আর অপরিমিত সাহস হারাতে পারেনি ঘোড়াঘাটের রিমা  আক্তারকে।  মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জব ফেয়ার (চাকুরী মেলা) এ চাকুরীর প্রত্যাশায় তিনি ছুটে এসেছেন।  প্রচন্ড রৌদ্রে হাজার চাকুরী প্রত্যাশি যুবক যুবতী  ও অভিভাবকদের ভীড়ে তার মনোবল এতটুকু কমেনি। তার আশা তাকে কোন প্রতিষ্ঠান বেঁচে থাকার আশ্রয়টুকু দিবে। ঘোড়াঘাট পৌর সদরের খন্দকারটোলার ওয়াজেদ আলীর মেয়ে শারীরীক প্রতিবন্ধি রিমা আক্তার। জন্ম থেকে তার হাটু নীচ থেকে পা নেই, শুধু পায়ের আকৃতি দুইটা চিকন পা ঝুলে আছে। দুই হাটুর উপর ভর করেই তার চলাফেরা। জন্ম প্রতবন্ধী রিমা তাতেও মনোবল হারাননি। লেখপড়া চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বগুড়া আজিজুল হক কলেজে অনার্স শেষ বর্ষে আছেন। তিনি ইন্টার পাশের সার্টিফিকেট নিয়ে ছুটে এসেছেন চাকুরী মেলার প্রাঙ্গনে । তার সাথে কথা বল্লে তিনি জানান ৪/৫টি প্রতিষ্ঠানে কাগজপত্র জমা দিয়েছেন।  এখন আল্লাহর উপর ভরসা করে আছেন। তবে তার দৃঢ় বিশ্বাস তার চাকুরী হবেই।

আপনার জেলার সংবাদ পড়তে