গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:১২ পিএম
গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

'হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০ টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভার শুরুতে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী। শোভাযাত্রা ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইউনুছ আলী জানিয়েছেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধ করা।

আপনার জেলার সংবাদ পড়তে