বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমইটি শাখা) পরীক্ষার ফলাফলে যশোরের আলিমুন্নেসা স্কুল এন্ড কলেজ ও ঝিকরগাছা মহিলা কলেজ যৌথভাবে শীর্ষে অবস্থান করেছে।আলিমুন্নেসা স্কুল এন্ড কলেজ থেকে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন পাশ করেছে। এদের মধ্যে ২ জন এ+পেয়েছে। ৩১ জন এ গ্রেট পেয়েছে। পরীক্ষায় পাশের হার শতকরা ৯১.৬৬। ঝিকরগাছা মহিলা কলেজে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২ জন। এরা সকলেই এ গ্রেড পেয়েছে। পরীক্ষা পাশের হার শতকরা ৯১.৬৬।
সম্মিলনী মহিলা কলেজ থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৮০ ভাগ। এরা সকলেই এ গ্রেড পেয়েছে। কে এম আই এস মডেল কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন এ গ্রেডে পাস করেছে। পাশের হার শতকরা ৫০। নতুনহাট পাবলিক কলেজ থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেডে পাস করেছে ১৫ জন। পাশের হার শতকরা ৩৪.০৯।শিমুলিয়া কলেজ থেকে ৩ জনের মধ্যে ১ জন এ গ্রেডে পাস করেছে। পাশর হার শতকরা ৩৩.৩৩ ।