গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট সংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত-সোলায়মানের ছেলে এনামুল হক (৪০) ও একই এলাকার মোঃ মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পানের বরজে কাজ করার উদ্দেশ্যে অটোভ্যান যোগে জামালের হাটের কামরাঙ্গার তল নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এনামুল হক নিহত হয়। অপর আনোয়ার ও আব্দুল হামিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে পাঠালে পথিমধ্যে আনেয়ার হোসেন মারা যায়। আহত আব্দুল হামিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।