চাঁদপুরের বিদায়ী গণপূর্ত প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে সংবর্ধনা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ পিএম
চাঁদপুরের বিদায়ী গণপূর্ত প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে সংবর্ধনা

বদলীজনিত কারণে চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব নাসিম আহমেদ টিটোকে সংবর্ধনা ও বিদায়ী উপহার প্রদান করেছে চাঁদপুর জেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী প্রকৌশলীর হাতে সম্মানসূচক উপহার তুলে দেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এড. এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

অনুষ্ঠানে বক্তারা চাঁদপুরে কর্মরত অবস্থায় নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর পেশাদারিত্ব, সততা ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে