বগুড়ার শেরপুরে ২০পিস ইয়াবা টাবলেট ও মদসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাফি হোসেন (৩২) ও মো. আল আমিন হোসেন (২৪)। তারা জগন্নাথ পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সাফি হোসেন ও আল আমিন হোসেনের বাড়িতে তল্লাশি করে। এ সময় ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।