বাঘায় ‘আপন-দুলাল' যাত্রাপালা মঞ্চায়ন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ পিএম
বাঘায় ‘আপন-দুলাল' যাত্রাপালা মঞ্চায়ন

রাজশাহীর বাঘায় ‘আপন-দুলাল’ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যের একটি ঐতিহাসিক ও অত্যন্ত জনপ্রিয় যাত্রাপালা।  যাত্রাপালার মূল বিষয়বস্তু ও কাহিনি মা হারা সৎমায়ের সংসারে দুটি এতিম সন্তানের দুঃখ-দুর্দশা, কান্না ও আত্মত্যাগের করুণ কাহিনি ফুটিয়ে তোলা হয়। সৎমায়ের ষড়যন্ত্র এবং দুই ভাই-বোনের (আপন ও দুলাল) জীবন সংগ্রাম ও আবেগঘন মুহূর্ত দর্শকদের ভীষণভাবে স্পর্শ করে এই যাত্রাপালা।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এই যাত্রাপালা মঞ্চায়িত হয়। অমরপুর গ্রামের সাংস্কৃতমনা, যাত্রাপ্রেমী তরুণ যুবকের উদ্যোগে 'আপন-দুলাল' যাত্রা পালা স্থানীভাবে পরিচালনা করেন যাত্রাপালার পরিচালক রেজাউল করিম। যাত্রাপালায় সামাজিক শিক্ষা, লোক শিক্ষা, গ্রাম বাংলার অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ মুখর পল্লী বাংলার জীবন কাহীনি নিয়ে 'আপন-দুলাল' যাত্রাপালা মঞ্চায়িত হয়।  'আপন-দুলাল' সামাজিক কাহিনি অবলম্বনে সমাপ্ত হয় এ্যই ত্রাপালা।

এ বিষয়ে যাত্রাপালার পরিচালক পরিচালক রেজাউল করিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তাই অমরপুরবাসী স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রাপালার আয়োজন করেন। এতে গ্রামের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে আসে। যাত্রাপালাকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়, এর সাথে নতুন প্রজন্মও পরিচিত হওয়ার সুযোগ পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে। আধুনিক সংস্করণ বর্তমানে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই, ডিজে বাজিয়ে পালার আসরে নারী-পুরুষের যৌথ উচ্ছৃঙ্খলা যখন যাত্রার উপজীব্য বিষয়ে পরিণত হয়েছে তখন 'আপন-দুলাল' যাত্রাপালাটি থেকে দর্শকরা মূল যাত্রার স্বাদ পেয়েছে। এক কথায় সুস্থ ধারার বিনোদনেরও একটি মাধ্যম যাত্রাপালা। যাত্রাপালার দর্শক মোস্তাফিজুর রহমান বলেন, 'আপন-দুলাল' যাত্রাটি নিজেকে খুব উপভোগ করেছি। খুব ভালো লেগেছে। যাত্রাপালায় অভিনয় করেন রাজা চরিত্রে বাদশা হোসেন, মুন্ত্রী চরিত্রে ছিলেন আলম হোসেন, দুলাল চরিত্রে মকলেছ হোসেন, জল্লাদ চরিত্রে কামরুল হোসেন, উজির চরিত্রে মজনু সরকার এবং মাস্টার চরিত্রে বজলুর রহমান। এ ছাড়া মুনসাদ আলী, নাজমুল হোসেন অভিনয় করেন।  নায়িকার চরিত্রে ছিলেন নওগাঁ থেকে আগত শিলা খাতুন এবং নায়ক ছিলেন মালেক হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে