নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাফর।
তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘আমি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য ইউনিয়নবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন আয়তন ও জনবসতির দিক থেকে একটি বৃহৎ ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউনিয়নটি বিভক্ত করে নতুন আরেকটি ইউনিয়ন গঠনের দাবি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়ে আসছে। স্থানীয়দের উদ্যোগে এ বিষয়ে একাধিকবার পরিকল্পনা নেওয়া হলেও রাজনৈতিক জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। ফলে বৃহৎ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রত্যাশা রয়েছে।