চৌগাছায় সোনার দোকানে চুরি

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম
চৌগাছায় সোনার দোকানে চুরি

যশোরের চৌগাছায় ইসলামি ব্যাংক সড়কের বীণা জুয়েলার্সে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার  ভোর রাতে এ চুরি হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন। জুয়েলার্সের মালিক ইমরান হোসেন মিঠু জানান  চোরেরা চার  ভরি স্বর্ণালংকার, রুপার অলংকার বিশ ভরিসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ কাজি বাবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন চোরেদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে