গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ পিএম
গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, শিক্ষক এনামুল হক, একরামুল হক ও ইয়াসমিন সুলতানা সীমা। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে