কুড়িগ্রাম-২ আসনে শাপলা কলি এখন বিজয়ের ফুটন্ত ফুল

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৮ পিএম
কুড়িগ্রাম-২ আসনে শাপলা কলি এখন বিজয়ের ফুটন্ত ফুল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অবশেষে কুড়িগ্রাম-২ আসনে শাপলা কলি বিজয়ের ফুটন্ত ফুলে রুপান্তর হলো। এ ফুল ফুটিয়েছে জামায়াত জোট ১১ দলীয় প্রার্থী এনসিপির ড. আতিক মুজাহিদ ও তার কর্মী সমর্থকরা।

বিএনপির জেভিওয়েট প্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের (ধানের শীষ) প্রতীকের সাথে তীব্র ভোটযুদ্ধ করে ৮ হাজার ৫৩৩ ভোট বেশি পেয়ে শাপলা কলি বিজয়ের ফুটন্ত ফুলে রুপান্তর হয়েছে। বিজয়ী এনসিপি প্রার্থী ড.আতিক মুজাহিদের মোটপ্রাপ্ত ভোট হলো ৭৮ হাজাপর ৮৭৯। তার নিকটতম প্রত্দ্বিন্দ্বী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের প্রাপ্তভোট হলো ১ লাখ ৭০ হাজার ৩৩৬।

জানা গেছে, কুড়িগ্রাম-২ আসন এলাকা-ফুলবাড়ী উপজেলা,কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলার মোট ভোটার হচ্ছে মোট ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের ভোট প্রয়োগে অনুষ্ঠিত হয়। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৮৮ জন। নারী ভোটার রয়েছে ৩ রাখ ৪ হাজার ৮৬১ জন্য। হিজড়া ভোটার রয়েছে ৭ জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৫২ হাজার ৯২ জন। এরমধ্যে হিজড়া ভোটার ১ জন।  এই আসনটিতে সাবেক এমপিসহ অর্ধডজনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে