হিলি পাম্পের চিত্র, তেল আছে, বাইক নেই

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর): | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ পিএম
হিলি পাম্পের চিত্র, তেল আছে, বাইক নেই

দেশের অন্যতম ব্যস্ত সীমান্ত ঘেঁষা এলাকা হিলি স্থলবন্দরে  অদ্ভুত চিত্র দেখা গেছে। পেট্রোল পাম্পে তেল মজুদ থাকলেও নেই মোটর সাইকেল কিংবা যানবাহনের দীর্ঘ সারি। রবিবার সরেজমিনে দেখা যায়, হিলি ফিলিং স্টেশনের পাম্পে তেল সংকট না থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। যেখানে সাধারণত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ভিড় লেগে থাকে, সেখানে এখন বিরাজ করছে নীরবতা। পাম্প সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি বিভিন্ন কারণে মোটরসাইকেলের চলাচল কমে গেছে। পাশাপাশি এলাকায় প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং কাগজপত্র যাচাইয়ের কারণে অনেক চালক অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন না। আবার ফুয়েল কাড না থাকার ফলে তেলের চাহিদাও কমে গেছে। স্থানীয়রা বলছেন, আগে যেখানে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে কোনো অপেক্ষা ছাড়াই সহজেই তেল পাওয়া যাচ্ছে। হিলির পাম্পগুলোতে এখন উল্টো চিত্র-তেল আছে, কিন্তু বাইক নেই।

আপনার জেলার সংবাদ পড়তে