রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ পিএম
রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬এপ্রিল রবিবার সকাল ১১টায় শিবদীঘি মিনি স্টেডিয়াম মাঠে  উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে  প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন - উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান, আমিনা বেগম,সুলতান আহমেদ প্রমূখ।  প্রধান শিক্ষক ফারজানা আক্তারী,ইয়াকুব আলী, হামিদুর রহমান, আব্দুল মান্নান, তরিকুল ইসলাম,খালেদা আক্তার, সেলিমা রহমান, সাদেকুল ইসলাম, শামীমা বেগম। ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন খুদে খেলোয়াড় বালক ও বালিকা দল, তাদের মনমুগ্ধকর খেলা দেখিয়ে দর্শকে অনেক আনন্দ দিয়েছে ।  খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,শরিফুল ইসলাম  মিলি।

আপনার জেলার সংবাদ পড়তে