ফুলতলায় ২টি ফ্যাক্টরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম
ফুলতলায় ২টি ফ্যাক্টরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

আজ (১ মার্চ) রবিবার খুলনার ফুলতলায় বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে বাজারের দুইটি সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের নিকট থেকে নগদ ১৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।  এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ''পরিষ্কার পরিচ্ছন্নতা ও আইন মেনে সকলে কাজ করতে হবে।''

আপনার জেলার সংবাদ পড়তে