অভয়নগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:৫৬ পিএম
অভয়নগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগর থানা পুলিশ চেক ডিজঅনার মামলায় ইমরান ফকির (৪৩) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার সরখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ইমরান ফকির অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের ইসমাইল ফকিরের ছেলে।  পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে সরখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় আদালতের এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনা যুগ্ম দায়রা জজ ১ম আদালতে ২০২২ সালে একটি চেক ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকার এনআই অ্যাক্ট মামলা করেন অভয়নগর উপজেলার মহাকাল ঘোষপাড়ার আশিষ কুমার দাস। মামলার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার (ইমরান ফকির) বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকা অর্থদণ্ডের রায় দেন।    অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘দীর্ঘ ১৫ মাস ধরে পলাতক চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে