গজারিয়ায় ঝোপ থেকে শটগান ও গুলি উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১০:৫০ পিএম
গজারিয়ায় ঝোপ থেকে শটগান ও গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা এলাকার একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১’-এর আভিজনিক দল। অভিযানে ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরঞ্জামগুলো বুঝে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে