দৌলতখানে লিচু বাগানে বর্ষবরণে বৈশাখী উৎসব

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০২:১৭ পিএম
দৌলতখানে লিচু বাগানে বর্ষবরণে বৈশাখী উৎসব

ভোলার দৌলতখানে বর্ণাঢ্য অনুষ্ঠান ও বৈশাখী গানের মধ্য দিয়ে এসো হে বৈশাখ বাংলা শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের  আয়োজনে সকাল সাড়ে নয়টার সময় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের দক্ষিণ মাথা প্রদক্ষিণ করে।

বৈশাখী শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান। 

পরে সকাল দশটার সময়ে উপজেলা পরিষদ  চত্বরের লিচু বাগানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন ও থানা ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মাঝে নববর্ষের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়।