কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬, ০২:২০ পিএম | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০২:২০ পিএম
কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পিরোজপুরের  কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ওসি মোঃ ইয়াকুব হোসাইন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী,সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যবাহী নানা প্রতীক, মুখোশ, পুতুল, পালকি, নকশা করা ব্যানার ও ফেস্টুন শোভা পায়। অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্য তুলে ধরে নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।