জামালপুরের মেলান্দহে বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করেছে।
বর্ষবরণ উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসন শোভাযাত্রা, লাঠি খেলা ও পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বাধীনতা চত্বরে ঝাউগড়া টিমের ঐতিহ্যবাহী লাঠি খেলা ছিল বিশেষ আকর্ষণ।
১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় পান্তাভোজের পর কর্মসূচির উদ্ধোধন করেন-সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। সরকারি বালিকা বিদ্যায় এবং উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পীদের জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন শুরু হয়। এর আগে সকালে পান্তাভাতের গণভোজের আয়োজন করা হয়।
ইউএনও জান্নাতুল আরা, সহকারি কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসান হাবিব, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, ওসি ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা গোলাম হাফিজ নাহিন, হেলাল আকন্দ, উপজেলা স্কাউটস সহকারি কমিশনার মোরশেদুল আলম প্রমুখ ব্যক্তিবর্গ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এতে উপস্থিত ছিলেন।