মেলান্দহ মহিলা কলেজে বর্ষবরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম
মেলান্দহ মহিলা কলেজে বর্ষবরণ

জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল দুপুরে ঐতিহ্যবাহী জাহানারা লতিফ মহিলা কলেজ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। ওইদিন বিকেলে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অধ্যক্ষ আশরাফ হোসেন লিচুর সভািেপত্ব অনুষ্ঠিত বাংলা নববর্ষের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক অধ্যক্ষ খায়রুল ইসলাম সরকার, গভর্ণিংবডির সদস্য জালাল উদ্দিন, নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন প্রমুখ। এ ছাড়াও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়িতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে