ঊাংলা ১৪৩৩ সনকে বরণ করতে নানা আয়োজন করা হয়েছে, বাগেরহাটের চিতলমারী উপজেলায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘এসো হে বৈশাখ গানের মাধ্যমে শুরু হয় বৈশাখবন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন। সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এর নেতৃত্বে র্যলিটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে অফিসার্স ক্লাব চত্বর বকুল তলায় এসে শেষ হয়।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় এবং বৈশাখী সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীতের মাঝে-মাঝে নৃত্যপরিবেশন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ইলিশ দিয়ে অতিথিদের নাস্তার ব্যবস্থা করা হয়। দিন ব্যপি অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্য ও লোকজ মেলা,শিশুদের চিত্রাংকন এবং একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটির সমাপ্তি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হকসহ বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ নারী-পুরুষ।
দিবসটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসূচী পালন করে ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।