শৈলকুপায় ভার্চুয়ালের মাধ্যমে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৪৮ পিএম
শৈলকুপায় ভার্চুয়ালের মাধ্যমে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণের ভার্সুয়ালের মাধ্যমে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণের এ আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্য বলেন পর্যায়ক্রমে সকল ইউনিয়নের প্রান্তিক কৃষকরা কৃষক কার্ড পাবেন। এছাড়াও দুপুরে শৈলকুপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো: আসাদুজ্জামান (এমপি। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান তুষারসহ প্রমুখ।প্রধান অতিথি কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে