২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৫

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৪২ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৫

দেশে হঠাৎ করেই শিশুদের মাঝে হাম রোগ উদ্বেগ জাগিয়েছে। প্রতিদিনই ঝরছে শিশুদের তাজা প্রাণ। সবশেষ গত ২৪ ঘণ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যু। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে আজ মঙ্গলবার এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৮ হাজার ২৩১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।

আপনার জেলার সংবাদ পড়তে