চরভদ্রাসনে নতুন বছর বরণ করে নিলেন প্রশাসন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫৬ পিএম
চরভদ্রাসনে নতুন বছর বরণ করে নিলেন প্রশাসন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ আনন্দ শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। শোভাযাত্রাটি ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের তালে তালে উপজেলা সদর বজার সহ প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।  

এ আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে সর্বজনীন পান্তা ইলিশের আয়োজন করা হয়। পান্তা ইলিশ ভোজন পর্ব শেষে একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুনাইয়া মমতাজ। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন গান, কবিতা, নাটক ও যন্ত্র সংগিত পরিবেশন করা। সব শেষে চরভদ্রাসন সরককারি কলেজ মাঠে আয়োজন করা হয় বাংলা সাংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠী খেলা। প্রায় এক ঘন্টা ব্যাপী উক্ত মাঠে বিভিন্ন পর্বের লাঠী খেলা অনুষ্ঠিত হয়। এ লাঠী খেলার আকর্ষনীয় পর্বে চেয়ারম্যানদের লাঠীয়াল বাহিনী পদ্মার চর দখল করতে গেলে ইউএনও’র লাঠীয়াল বাহিনীর কাছে টিকতে না পেরে দৌড়ে পালাতে বাধ্য হয়।

আপনার জেলার সংবাদ পড়তে